নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। মোবাইল ফোনের মাধ্যমে এই আবেদন করা যাবে।
আগামী ২৬ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত টেলিটক মোবাইল সিমের মাধ্যমে এ আবেদন করা যাবে। ভ্যাটসহ এবার ভর্তি ফি ধরা হয়েছে ৫০০ টাকা।
উল্লেখ্য, `এ` ও `সি` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর এবং `বি` ও `ডি` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।
এমকে





