জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সবকটি পদে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীলদল বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান নির্বাচন  কমিশনার অধ্যাপক ড.কামরুল আলম খান এ ঘোষণা দেন।
নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. সরকার আলী আক্কাস ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড.রেজাউল করীম পেয়েছে ৮৮ ভোট।
সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ৩০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. আজম খান পেয়েছেন ৯৩ ভোট।
কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো.আলী নূর ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড.পরিমল বালা ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক ড. রহিস উদ্দিন পেয়েছেন ১৩১ ভোট।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড.আবুল কালম মো.লুৎফর রহমান ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী সহকারী অধ্যাপক শাহিনুর জামান পেয়েছেন ৮৩ ভোট।
সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে প্রভাষক শেখ মাশরিক হাসান মেহেদি । ভোট সংখ্যা ৩৭৯ ভোট।
নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ নির্বচনে মোট  ৪৯০টি ভোটের মধ্যে ৪১৯টি ভোট পড়েছে।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]