দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বোরবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৫ মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নিদের্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ৩০ নভেস্বর বোরবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে শীতকালীন সাধারণ ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।
তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০১৫ এ ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ ছাত্রকে বহিস্কার ঘটনায় উদ্ভদ্ধ পরিস্থিতি আজ শনিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক ছাত্র পরামর্শ নিদের্শনা বিভাগের প্রধান প্রফেসর ড. শাহাদত হোনের খান লিখন জানান, আমাদের বিশ্ববিদ্যালযের সাধারণ শীতকালীন ছুটি হওয়ার কথা ছিলো ১৬ ডিসেম্বর থেকে।
কিন্তু একাডেমিক কাউন্সিল বৃহস্পতিবার বিকেলে এক বৈঠক করে।বিশ্ববিদ্যালয়ের উদ্ধুদ্ধ পরিস্থিতির কারণে ১৬ দিন আগে থেকে এ ছুটির ঘোষণা সহ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল।
এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদ বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলন করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সংবাদ সম্মেলন চলছিলো। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থম থমে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
উল্লেখ,বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০১৫ এ ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ ছাত্রকে বৃহস্পতিবার চূড়ান্ত ভাবে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৩ ছাত্রকে বহিস্কার আদেশ বাতিল ও বিশ্ববিদ্যালয়ের ভিসি’র অপসারণের দাবীতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদ।
গত ৪ নভেম্বর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে অটক করে দায়িত্বরত শিক্ষকরা।
আটক অবুল হোসেন লিটন জানায়, তাকে ক্যালকুলেটরের ছদ্মাবরনে মোবাইল ডিভাইস এই ক্যালকুলেটরটি আমার বন্ধুর বড় ভাই দিয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্স পাশ করেছেন তার নাম মনির। তিনি ৫০ হাজার টাকার চুক্তিতে আমাকে এটি দিয়েছে।
এ ঘটনায় বিকেলে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি ছাত্রলীগ শাখার সভাপতি এসএম জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করে হাবিপ্রবি’র কর্তৃপক্ষ ।
এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার ও ভিসি’র পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদ।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিজেন্ট বোর্ডের মিটিং এর সিদ্ধান্ত মতে শৃংখলা ভঙ্গের অভিযোগে ১৯ নভেম্বর বৃহস্পতিবার ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে নোটিশ জারি করেছে। এক সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয় অভিযুক্ত শিক্ষার্থীর কাছে।
ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিতে সহায়তা করার অভিযোগে শৃঙ্খলা কমিটির বৈঠকের এক সিদ্ধান্তে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র ছাত্র অরুণ কান্তি রায় সিটন, বিজনেস স্টাডিজ অনুষদের লেভেল-৪ সেমিষ্টার-১ এর ছাত্র এসএম জাহিদ হাসান ও টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২ সেমিষ্টার-১ এর ছাত্র অনিন্দ্য দত্ত অন্তুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।
এসএইচ





