বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে, অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফ্ফার মাক্কী, ফকীহ মাওলানা মহিউদ্দীন, ফকীহ মাওলানা শরিফুল ইসলাম সুলতানী, সহকারী অধ্যাপক মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ, আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, আব্দুস সামাদ আজাদ এবং ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ ও আব্দুল কাইয়ুম খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান তা’মীরুল মিল্লাতের ঐতিহ্যবাহী ফলাফল, জাতি গঠনে এর অবদান এবং ইসলামী স্কলার তৈরিতে প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও অহী জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে চলতি বছর অনার্স পর্যায়ে জিপিএ-৫ (এ+) অর্জনকারী ১৪ জন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া নতুন ভর্তি হওয়া অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে একাডেমিক জীবন, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রধান অতিথি পড়াশোনার পাশাপাশি আমল-আখলাকের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন এবং নৈতিকতার ভিত্তিতে নিজেদেরকে দীনের দায়ী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, সমাজের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী মূল্যবোধে দৃঢ় থাকতে হবে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।