জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের আগামী ২৮ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ এপ্রিল প্রথম বর্ষের ওরিয়েন্টশন দেওয়া হবে বলেও জানা গেছে।
এছাড়া কোন বিভাগে আসন শূন্য থাকলে আগামী ১৬ এপ্রিল দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে আগ্রহী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ এপ্রিল