রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ১ জুন বুধবার থেকে গ্রীষ্মকালীন এবং পবিত্র রমযান ও ঈদ-উল-ফিতরের অবকাশ শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগসমূহের কাজ যথারীতি চালু থাকবে বলে জানানো হয়।

এছাড়া পবিত্র রমযান ও ঈদ-উল-ফিতরের অবকাশ শুরু হবে ৬ জুন থেকে, যা চলবে ১০ জুলাই পর্যন্ত। অবকাশকালীন সময়ে কোন প্রকার ক্লাস অনুষ্ঠিত হবে না। তবে পূর্ব থেকে নির্ধারিত সকল বিভাগের পরীক্ষাসমূহ যথাসময়ে অনুষ্ঠিত হবে।

রমযানের অবকাশে রুয়েটের অফিসের সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

এমআইএস