শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবিরের ডাকা ২য় দিনের ছাত্র ধর্মঘটে পুলিশের সঙ্গ সংঘর্ষ হয়েছে শিবির নেতা-কর্মীদের । এ সময় ৫ শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে শিবির দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় ছাত্র ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ক্লাস রুমে তালা ঝুলিয়ে দেয় শিবিরের নেতা-কর্মীরা। পরে ক্যাম্পাস শাখা ছাত্র শিবির ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে। এ সময় শিবির নেতাকর্মীকে ছত্রভঙ্গ করতে মিছিলের সামনে থেকে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। শুরু হয় শিবির-পুলিশ সংঘর্ষ। পুলিশ এ সময় প্রায় ৩০-৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ৫ শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়। তাৎক্ষনিক আহতদের নাম জানা যায়নি।
বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ক্যাম্পাস শাখা ছাত্রশিবিরের ১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রশিবিরের ডাকা প্রাথমিক পর্বের ছাত্র ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে আজ।
[b]শাবিপ্রবি, ১৩মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শিক্ষা
শাবিপ্রবি'র ছাত্র ধর্মঘটে পুলিশ-শিবির সংঘর্ষ: গুলিবিদ্ধ ৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবিরের ডাকা ২য় দিনের ছাত্র ধর্মঘটে পুলিশের সঙ্গ সংঘর্ষ হয়েছে শিবির নেতা-কর্মীদের । এ সময় ৫ শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে শিবির দাবি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় ছাত্র ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ক্লাস রুমে তালা ঝুলিয়ে দেয় শিবিরের নেতা-কর্মীরা। পরে





