পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় এম কেরামত আলী হলের ৮টি কক্ষ ভাঙচুর করা হয়।
আহতরা হলেন-পটুয়াখালী গ্রুপের চতুর্থ সেমিস্টারের সোহাগ,তৃতীয় সেমিস্টারের চন্দন ও শাকিল। অন্য আহতদের পরিচয় জানা যায়নি।
শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে ক্যাম্পাসে অবস্থানরত বরিশাল গ্রুপ ও পটুয়াখালী গ্রুপের শিক্ষার্থীদের মাঝে এম কেরামত আলী হলের আধিপত্য নিয়ে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে রাতে হাতাহাতির ঘটনা ঘটে।
রোববার সকালে অভি,লিমন,গালিব,ফেরদৌস,উজ্জ্বল ও সাদীর নেতৃত্বে বরিশাল গ্রুপের সদস্যরা পটুয়াখালীর একাধিক শিক্ষার্থীর রুমে হামলা চালায়। এ সময় তারা ৮টি কক্ষ ভাঙচুর করে। তাদের হামলায় ১০ জন আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
পবিপ্রবিতে সংঘর্ষে আহত ১০
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় এম কেরামত আলী হলের ৮টি কক্ষ ভাঙচুর করা হয়





