জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ ও এশিয়া ফাউন্ডেশনের ইলেকশন ওয়ার্কিং গ্রুপের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় লোক প্রশাসন বিভাগের স্নাকোত্তর, এমফিল ও পিএইচ.ডি পর্যায়ের গবেষকদের মধ্যে থেকে ৪ জন গবেষককে বৃত্তি প্রদান করা হবে।
লোক প্রশাসন বিভাগের পক্ষে বিভাগের সভাপতি জনাব মুহাম্মদ ছায়েদুর রহমান ও ফাউন্ডেশনের পক্ষে ড. আব্দুল আলিম এ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় বিভাগীয় শিক্ষক জনাব মুহাম্মদ মুঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী লোক প্রশাসন বিভাগের গবেষক ছাত্রদের মধ্যে যারা নির্বাচন, রাজনৈতিক দল ও বাংলাদেশের সুশাসন বিষয়ে গবেষণা করবে তাদের ৪ জনকে মেধার ভিত্তিতে বাছাই করে এককালীন ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে ফেলোসিপ প্রদান করা হবে। এছাড়া বছরে একটি সেমিনার অনুষ্ঠানের জন্যও অর্থ বরাদ্দ রাখার ব্যবস্থা আছে।
এসএইচ





