আগামী রোববার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত, রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতন বন্ধসহ ১১ দফা দাবিতে এ ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়।
শুক্রবার বিকেলে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
জেএ





