ছাত্র-পুলিশ সংর্ঘষের ঘটনায় ১৭ দিন বন্ধ থাকার পর কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে আবার ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৮টা থেকে সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা ক্লাস চলবে। ২৮ সেপ্টেম্বর থেকে ঈদ-উল-আযহা ও দুর্গা পূজা উপলক্ষে আবার ১৬ দিনের ছুটিতে যাবে ইসলামি বিশ্ববিদ্যালয়।
ঢাকা, একে, ১৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম,এসআর





