অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে ২০১৬ সালের ২৩ জুন থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০১৪ সালে কলা অনুষদের ডিন নির্বাচিত হন।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১৯৬৪ সালের ১ জুলাই বরগুনা জেলার আজিজাবাদ উপজেলার কালিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বি. এ. অনার্স ও এম. এ. পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট সম্পন্ন করেন। ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন তিনি। যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের ফুলব্রাইট স্কলার এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ছিলেন আখতারুজ্জামান। ১৯৯০ সালে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন।
১৯৯৫ সালের ১৫ জানুয়ারি সহকারী অধ্যাপক, ২০০০ সালের ২ জানুয়ারি সহযোগী অধ্যাপক এবং ২০০৪ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভাগীয় চেয়ারম্যান এবং ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ২০০৯ ও ২০১১ সালে সহ-সভাপতি পদে নির্বাচিত হন। -বাসস/এমএ
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের দায়িত্ব গ্রহণ
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত তথ্যের আনুষ্ঠানিক সংযোগের অবসান ঘটেছে। সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্য দিয়ে তথ্য-উপাত্ত হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।
নিকাব পরা ছাত্রীকে কটাক্ষ করায় ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেকাব পরা এক শিক্ষার্থীকে কটাক্ষ করার প্রতিবাদে ক্লাস বর্জন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব বুধবার এক ছাত্রীকে নেকাব পরায় ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করেন। শিক্ষার্থীরা বলছেন, সভ্য সমাজে শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ মানা যায় না। বৃহস্পতিবার দুপুর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।
নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি
নেকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডাকসুর উদ্যোগে ঢাবিতে ‘আর্তনাদ’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনৈতিক গণরুম-গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ওপর চালানো শারীরিক ও মানসিক নিপীড়নের স্মৃতি সংরক্ষণে ‘আর্তনাদ—নীরব ক্রন্দন’ নামে একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
২৬ জানুয়ারি ঢাবির ৫৪তম সমাবর্তন, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।














