জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের চতুর্থ বর্ষের অনার্স বিএ, বিএসএস, বিবিএ ও বিএসসি পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
চতুর্থ বর্ষের এ পরীক্ষা ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/part4 থেকে জানা যাবে।
এমই





