সোমবার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১ টায় এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থেকে এ ফল প্রকাশ করবেন।

সোমবার ( ৪ এপ্রিল ) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির সংবাদ মাধ্যমকে জানান, আজ (সোমবার) রাতেই ফল প্রকাশ হতে পারে। সেই লক্ষ্যে সবধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সন্ধ্যার পর যেকোনো সময়ে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।

প্রসঙ্গত, সারা দেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। বেসরকারি ৭২টি মেডিকেল মিলিয়ে মোট আসন ১০ হাজার ৮২৯টি। পরীক্ষা হয়েছে ১০০ নম্বরের এমসিকিউতে।

এইচএন