দীর্ঘদিন স্থগিত থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এতে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  এসএম রবিউল ইসলাম পলাশকে সভাপতি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোঃ রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৪ জুলাই) দিবাগতরাত দেড়টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক এই ঘোষণা দেওয়া হয় বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।

পূর্বের স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। সেইসাথে দ্রুততম সময়ের মধ্যে কমিটি পুর্নাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে নতুন কমিটিকে  নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতবছর ২৮ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে পূর্বের শাহিন-হালিম কমিটিকে স্থগিত করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

নাহিদ/এসএম