নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গাজী মো. মহসীন।
সোমবার বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আতিকুর রহমান ভূঞার কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভাগের সকল ব্যাচের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিভাগের জনপ্রিয় এই শিক্ষক চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শিক্ষার্থীরা অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শিক্ষার্থী বান্ধব এ শিক্ষক বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভাগের অগ্রগতি আরো তরান্বিত হবে বলে শিক্ষার্থীরা জানান।
উল্লেখ্য, ড. গাজী মো. মহসীন ২০১৬ সালে সহযোগী অধ্যাপক হিসেবে কৃষি বিভাগে যোগদান করেন। নোয়াখালীর লবণাক্ত মাটিতে পমেটোর (উপরে টমেটো নিচে আলু) পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছেন এই শিক্ষক ও গবেষক।
রাজিয়া জান্নাত/এসএম





