বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষেস্নাতক প্রথমবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১১টায় শুরু হবে।
এক ঘণ্টাব্যাপী ওই ভর্তি পরীক্ষায় ১২০০ আসনের বিপরীতে ৯ হাজার ৮৯২ জন শিক্ষার্থীঅংশগ্রহণ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি সেল।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছিলেন ১৬ হাজার ৭০ জনশিক্ষার্থী। প্রাথমিক বাছাই শেষে প্রতি সিটের বিপরীতে প্রায় ৮ দশমিক ২৪ জনশিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।
এদিকে ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৫টিকেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরইমধ্যে বেশিরভাগ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্যাম্পাসে এসেউপস্থিত হয়েছে। নবীণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে উৎসবের আমেজবিরাজ করছে।
নবীণ শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন,ছাত্র সমিতি, জেলা ভিত্তিক সমিতি। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের পাশেশিক্ষার্থীদের সহযোগিতার জন্য স্টল দিয়ে বসেছেন তারা।
এদিকে যেকোনোধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছেবলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর হারুন-অর-রশিদ।
কেইচ





