ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী মুল্যবোধে বিশ্বাসী শিক্ষক সংগঠণ গ্রীণ ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৫ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি হিসেবে প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান ও সাধারণ সম্পাদক হিসেবে প্রফেসর ড. ইকবাল হুসাইন নির্বাচিত হয়েছেন।
জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থিওলজি এ্যন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে সকাল সাড়ে নয়টা থেকে গ্রীণ ফোরামের ভোট গ্রহন শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে গ্রীণ ফোরামের সদস্যরা ভোটাধিকার প্রদান করেন।
ভোট গ্রহন শেষে বেলা সাড়ে বারটার দিকে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে ১৫জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যদের মধ্য থেকে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দাওয়াহ এ্যন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান ও সাধারণ সম্পাদক হিসেব মনোনীত হয়েছেন একই বিভাগের প্রফেসর ড. মোঃ ইকবাল হুসাইন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দাওয়াহ এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ সোলায়মান।
এছাড়াও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মাহবুরব রহমান ও প্রফেসর ড. মাঞ্জারুল আলম।
এসএইচ





