মন্দির ভাঙচুরের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাতকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এ এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়।

(গত ২৩মার্চ এই মন্দিরে হামলা চালানো হয়)

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে কর্মীদের দিয়ে ভাঙচুর চালায় আরাফাত। ছাত্রলীগের সংবিধান অনুযায়ী যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো গুরুতর অপরাধ।

এমই