অনেকেই হয়তো মাদ্রাসা ছাত্রদের অনেক সেকেলে ব্যাকডেটেড বলে চিন্তা করে থাকেন। মাদ্রাসা ছাত্র বলতে অনেকেতো ‘জঙ্গি’বলেও ভেবে বসেন। শুধু এমন নয়, তাদের ঘিরে নানা জনের নানান মতো। কিন্তু সেই মাদ্রাসার শিক্ষার্থীরা মহানবী হযরত মোহাম্মদের (সা.) এর আদর্শ আর শিক্ষা অনুসরণ করে যা করে দেখালেন সত্যি তা প্রশংসনীয়। আর তাদের সেই মহান কাজের জন্য প্রশংসার ঝড় উঠেছে। আর মাদ্রাসা ছাত্রদের সেই কাজ উঠে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

শুক্রবার জুমার পর প্রচণ্ড গরমে মাওনা হতে গাজীপুর চৌরাস্তায় শত শত গাড়ি জ্যামে আটকা পড়ে। এসময় গাড়িতে থাকা যাত্রীরা যখন হাঁসফাঁস করছিল, তখন তাদের জন্য খাবার পানি নিয়ে এগিয়ে আসে পার্শ্ববর্তী মাদ্রাসার ছাত্ররা।

প্রায় তিন থেকে চার মাইলের মত হেঁটে জ্যামে আটকে থাকা প্রতিটি যাত্রীর কাছে মাদ্রাসার শিক্ষার্থীরা পৌঁছে দিয়ে আসেন খাবার পানি।

এমন ভালো একটা কাজের প্রশংসা করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়েন রাশেদ খান নামের একজন ব্যক্তি। ইতিমধ্যে এই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। ফেসবুকে কমেন্টে ভার্চুয়াল জগতে ঝড় উঠেছে মাদ্রাসার ছাত্রদের এমন দৃষ্টান্তে। সকলেই ছাত্রদের ভাসিয়ে দিয়েছেন প্রশংসার জোয়ারে।

এসএম