স্বপ্ন
মেহেদী হাসান
স্বপ্ন দেখে সাজ সকালে
রাতের আধারেও খোঁজে তাকে
নীল আকাশের তারা চাঁদে
দু’ চোখ বুজে স্বপ্ন আঁকে।
আত্মশুদ্ধি ভয় প্রীতির মাঝে
স্বপ্ন ভেসে ভাবায় সবে
মানব সকল ছুটে চলে
স্বপ্নের বীজ বুনে বুকে।
কেউ খুঁজে পায় চিটার তরে
কেহ বা আবার ফলে
কেউ বা আবার সময় পানে
থাকে অঝরও বসে।
তাই বলে কেহ স্বপ্ন দেখতে
যায় না কভু ভুলে
হতাশা, আশা নিয়ে আবার
স্বপ্ন খোঁজে সবে ।
এমএম





