বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দল ২১ আগষ্ট এর হামলাকারিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।
সোমবার (২১ আগষ্ট) উপলক্ষে বিশববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এ মানব্বন্ধন অনুষ্ঠিত হয়। অনুঠানে নীল দলের অর্ধশতাধিক শিক্ষক সহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানব্বন্ধনে বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষক যোবায়ের ইবনে তাহের, অর্থনীতি বিভাগের শিক্ষক বেলাল উদ্দিন এবং বাংলা বিভাগের ড. তুহিন ওয়াদুদ ।
যোবায়ের ইবনে তাহের তার বক্তব্যে বলেন, সেদিন স্রষ্টা শেখ হাসিনাকে রক্ষা না করলে আমরা আজকের এই ডিজিটাল বাংলাদেশ পেতাম না।
ড. তুহিন ওয়াদুদ তার বক্তব্যে বলেন, সেদিন সরকারী দলের মদদে তারা আওয়ামী লীগের নেত্বৃত্বকে ধ্বংস করতে চেয়েছিল। যা সভ্যতার ইতিহাসে এক কালো অধ্যায়।
মানববন্ধেন নীলদলের সভাপতি ড. শফিক আশরাফ গোপালগন্জের কোটালিপারায় প্রধানমন্ত্রিকে হত্যা চেষ্টা মামলায় ১০ জনের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের রায়ে অভিনন্দন জানান নীল দলের পক্ষ থেকে।
তিনি উপস্তিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধেনরর সমাপ্তি ঘোষণা করেন।
মোরশেদুল/এমবি





