ঘূর্ণিঝড় ফণীর কারণে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত দিনের পরীক্ষার সূচি পরে জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

এর আগে শনিবারের এইচএসসি পরীক্ষাও পেছানো হয়েছে ফণীর কারণে।

প্রসঙ্গত, ইতোমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা রাজ্যের পুরি উপকূলে আঘাত হেনেছে। এখন পর্যন্ত সেখানে ৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ঝড়ের পাশাপাশি সেখানে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার। পূর্ব প্রস্তুতি হিসেবে রাজ্যের ১১ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ফণী'র ভয়াবহ আঘাতে ঝুকিপূর্ণ হওয়ায় কলকাতা বিমানবন্দরে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩টা থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে জানালেন কলকাতা বিমানবন্দরের পরিচালক কৌশিক ভট্টাচার্য।

ঘূণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গে। পাশাপাশি আজ রাতে আঘাত হানতে পারে বাংলাদেশে।

জেড