ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ আল-আজহা উপলক্ষে আগামীকাল শুক্রবার হতে ছুটি শুরু হচ্ছে। পূর্ব নির্ধারিত সময় সূচি অনুসারে শনিবার থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও এক দিন আগেই ছুটি ঘোষণা করছে হল প্রশাসন। ছুটি শেষে হবে ৩ অক্টবর। বৃহস্পতিবার শিক্ষদের কর্মবিরতি থাকায় বেশির ভাগ শিক্ষার্থীকে বুধবার বিকাল থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।
প্রভোস্ট কাউন্সিল সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯ টার মধ্যে সকল আবাসিক হলের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা আছে ৩ অক্টবর সকাল ৯ টায় সকল আবাসিক হল খুলে দেওয়া হবে।
পঞ্জীকা অনুসারে শনিবার থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার সকালেই আবাসিক হল বন্ধ করে দিচ্ছে প্রশাসন। ইতোমধ্যে অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করতে শুরু করেছে। জনা যায়, সতন্ত্র বেতন স্কেলের দাবিতে শিক্ষদের চলমান আন্দলোনের অংশ হিসেবে বৃহস্পতিবার কর্মবিরতি থাকায় এমন টি হয়েছে। তবে যে সকাল বিভাগের পূর্ব নির্ধারিত বর্ষ চূড়ান্ত পরীক্ষা আছে তা কর্মবিরতির আওতা মুক্ত হবে।
এআই





