পবিত্র ঈদ-উল-ফিতর, জুমআতুল বিদা, শব-ই-কদর এবং গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটি শেষে থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সাপ্তাহিক ছুটির কারনে আগামীকাল (রবিবার) খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম।

তিনি জানান, ‘গত ৩ জুন থেকে ২১ জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে আগামীকাল (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু হবে। আগামী ১লা জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষাসহ সব-ধরণের একাডেমিক কার্যক্রম চালু হবে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুখতার ইলাহী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল গত বুধবার সকাল ১০টা থেকে খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

এদিকে, প্রিয়জনদের সঙ্গে দীর্ঘ ছুটি কাটিয়ে ইতোমধ্যেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

ইভান চৌধুরী/এসএম