বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের নির্দেশ অমান্য করে  রাজশাহীর বরেন্দ্র (বেসরকারি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে ড. এএইচএম মোস্তাফিজুর রহমানকে যোগদান করতে দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড উপ-উপাচার্য নিয়োগে ৩ জনের নাম প্রস্তাব করে রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। প্রস্তাবকৃত উপ-উপাচার্যরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নূরুল কাউয়ূম,অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তারিক সাইফুল ইসলাম।
এই ৩ রাবি শিক্ষকের মধ্য থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানকে উপ-উপাচার্য হিসেবে মনোনীত করে একটি ফ্যাক্সবার্তা পাঠান। এদের মধ্য থেকে মোস্তাফিজুর রহমান আওয়ামী পন্থী ও নুরুল হোসেন চৌধুরী ও তারেক সাইফুল ইসলাম বিএনপি পন্থী রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।
এদিকে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদানে অপারগতা প্রকাশ করে রাষ্ট্রপতি বরাবর একটি অনাপত্তিপত্র প্রেরণ করেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্যদের পছন্দের প্রার্থী হলেন-বিএনপি পন্থী শিক্ষক অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী। পছন্দের প্রার্থীকে উপাচার্য হিসেবে নিযোগ দিতে মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র পাঠাতে প্ররোচিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের সাথে ওই শিক্ষকের ভালো সম্পর্ক না থাকায় তাকে বিশ্ববিদ্যালয়ে যোগদান করা থেকেও বিরত রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে এএইচএম মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে রাষ্ট্রপতির সচিব বরাবর অনাপত্তি পাঠিয়েছি।
উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান বলেন, আমরা অধ্যাপক নূরুল হোসেন চৌধুরীকে এক নম্বর প্রার্থী রেখে রাষ্ট্রপতি বরবাবর পাঠিয়েছিলাম। অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে উপ-উপাচার্য হিসেবে মনোনীত করা হলে তিনি অপারগতা প্রকাশ করেন। এতে করে আমরা আবার উপ-উপাচার্য মনোনীত করার জন্য ৩ জনের নাম রাষ্ট্রপতি ববাবর পাঠাব।
এ ব্যাপারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ওসমান গণি বলেন,ট্রাস্টি বোর্ডের সভাপতি হাফিজুর রহমান এখন দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ফিরলেই বিষয়টি নিয়ে আলোচনা করে জানানো হবে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]