রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মারুফা খাতুন নামে এক এইচএসসি পরীক্ষার্থী অপহৃত হয়েছে। সে উপজেলার বালিয়াঘাট্টা গ্রামের ফরিদ আলীর মেয়ে।
মারুফা এ বছর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অপহরণের ঘটনায় শুক্রবার গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মারুফার বাবা ফরিদ আলী জানান,বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার জন্য মারুফা উপজেলার মহিশালবাড়ি মোড়ে আসে। এ সময় তাকে অপহরণ করে বালিযাঘাট্রা এলাকার তৌহিদ আলীর ছেলে সুমন আলীসহ তার সহযোগীরা।
ফরিদ আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান,মারুফাকে অপহরণকারী মাইক্রোবাসটি রাজশাহীর দিকে রওনা হয়।
তিনি জানান,তার মেয়ে মারুফাকে প্রেমের প্রস্তাব দিয়ে বেশ কিছুদিন থেকে উত্ত্যক্ত করছিল সুমন আলী। কিন্তু মারুফা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সুমন আলী সহযোগীদের নিয়ে তার মেয়েকে অপহরণ করেছে।
এ প্রসঙ্গে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন,পুলিশ এইচএসসি পরীক্ষার্থী মারুফাকে উদ্ধারের চেষ্টা করছে। ইতোমধ্যে রাজশাহী মহানগরীসহ সম্ভাব্য সকল স্থানে অভিযান চালানো হয়েছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
এইচএসসি পরীক্ষার্থী অপহৃত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মারুফা খাতুন নামে এক এইচএসসি পরীক্ষার্থী অপহৃত হয়েছে। সে উপজেলার বালিয়াঘাট্টা গ্রামের ফরিদ আলীর মেয়ে। মারুফা এ বছর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে





