জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পূর্ব নির্ধারিত ২৭ ফেব্রুয়ারির ভর্তি পরীক্ষাগুলো আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে। সাভার উপজেলা পরিষদের নির্বাচনের কারণে পরীক্ষা পেছানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়। পরিবর্তিত পরীক্ষার বিষয়গুলো হলো-জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ,চারুকলা এবং আইন ও বিচার।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী জানান,২৭ ফেব্রুয়ারি সাভার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে এ দিনটির পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো পরিবর্তন করা হয়েছে।
তবে তারিখ পরিবর্তন হলেও আসন বিন্যাস ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শিক্ষা
ফের পেছানো হলো জাবির ভর্তি পরীক্ষা