চীনা ভাষা শেখাতে চিনের কনফুসিয়াস ইনস্টিটিউটের সাথে মতবিনিময় করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিচার্স (আইআইইআর) আয়োজিত অনুষ্ঠানে চিনের কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করে ইবি প্রশাসন।
প্রাথমিক পর্যায়ে চিনথেকে এক্সপার্ট এনে স্বল্পপরিসরে চিনা ভাষা শিক্ষাদেওয়া হবে। অনুষ্ঠানে কনফুসিয়াস ইনস্টিটিউটের কার্যক্রমের উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ইবি ভিসি আইআইইআর-এর পক্ষ থেকে তাদের ক্রেস্ট প্রদান করেন। তাঁরাও ভিসিকে চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস উপহার প্রদান করেন।
এর আগে কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধি দল ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। বর্তমানে বিশ্বে১৫৭ টি দেশে চিনা কনফুসিয়াস ইনস্টিটিউট তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইবি ছাড়া ইতোমধ্যে ঢাবি এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে।
ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ইসমেত জেরীন খান সঞ্চালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলীর। প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইন্সটিটিউট-এর চীনা পরিচালক ড. জউ মিং ডং এবং কনফুসিয়াস ইন্সটিটিউট-এর প্রাক্তন ইন্টারপ্রিটার আহমেদ মুগনী উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য প্রদান করেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শামসুল আলম ও আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।
হিমেল/এআই





