ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে সারা দেশে একযোগে ফাযিল স্নাতক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ জুন।

অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় দেশের ২৮৯ টি কেন্দ্রে ১, ২১,৫৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়।

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর ফাযিল (স্নাতক) প্রথম বর্ষে ২৯,৯৯৫ জন ছাত্র এবং ১৫,৬৯২ জন ছাত্রী ৪৫,৬৮৭ জন, দ্বিতীয় বর্ষে ২৭,৯৬৫ জন ছাত্র এবং ১৫,৩৪০ জন ছাত্রী ৪৩,৩০৫ জন এবং তৃতীয় বর্ষে ২০,৯৭৯ জন ছাত্র এবং ১১,৬১৮ জন ছাত্রী ৩২,৫৯৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন।

এ ছাড়াও ঢাকা বিভাগে ৬৪টি, রাজশাহী বিভাগে ৪৪টি, রংপুর বিভাগে ৩৬টি, চট্রগ্রাম বিভাগে ৬৫টি, সিলেট বিভাগে ১২টি, বরিশাল বিভাগে ৩৩টি ও খুলনা বিভাগে ৩৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমকে