করোনামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
বুধবার (২১ এপ্রিল) তিনি এই তথ্য জানান।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, টানা ৩৫ দিন অসুস্থতায় ভোগার পর করোনা টেস্টে নেগেটিভ রেজাল্ট আসে।
অসুস্থতার সময়ে সার্বিক সহযোগিতার জন্য ঢাকা মেডিক্যালের অধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।





