পিএইচডি ডিগ্রি বিতর্কের জেড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছে প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান।
জানা যায়, সোমবার কুষ্টিয়ার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে ড. শাহিনুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, জালিয়াতির মাধম্যে পিএইচডি ডিগ্রি অর্জন এবং দুর্নীতিবাজ আখ্যা দেওয়ার প্রতিবাদে এ মানহানি মামলা দায়ের করা হয়।
যে চার জন শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁরা হলেন, ইবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি এবং মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. জাকারিয়া রহমান, ইংরেজি বিভাগরে শিক্ষক এবং বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, শিক্ষক সংগঠন শাপলা ফোরামের একাংশের সভাপতি এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মাহবুবুর আরফিন এবং শাপলা ফোরামের একাংশের সাধারণ সম্পাদক ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর ড. আনোয়ার হোসেন।
দায়েরকৃত মামলার নথি থেকে জানা যায়, কতিপয় শিক্ষক শাপলা ফোরাম এবং বঙ্গবন্ধু পরিষদের নাম ব্যবহার করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহামনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা, ভিত্তিহীন এবং সম্মানহানিকর মন্তব্য করে।
সংবাদ সম্মেলনকারীরা তাঁর বিরুদ্ধে জালিয়াতির মাধম্যে পিএইচডি ডিগ্রি অর্জনের অভিযোগ করে। যা একেবারেই ভিত্তিহীন বলে দাবি করা হয় মামলার নথিতে। এতে ড. শাহিনের সামাজিক ও প্রাতিষ্ঠানিক সম্মান ক্ষুণ্ন হওয়ায় তিনি এ মামলা করেছেন বলে জানা যায়।
প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, ‘একটি মহল আমাকে সামাজিকভাবে মর্যাদাহনি এবং প্রাতিষ্ঠানিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার বিরুদ্ধে লিপ্ত হয়েছে। এ থেকে বেঁচে থাকতে আমি আইনের আশ্রয় নিয়েছি।’
এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান বলেন, ‘শুনেছি মামলা করেছ। আমরাও ড. শাহিনুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের যথাযোথ প্রমাণ উপস্থাপনের মাধ্যমে আইনি প্রক্রিয়া মেনে মামলার মোকাবেলা করব।’
কাপলা ফোরামের একাংশের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, ‘মালার কথা শুনেছি। কিন্তু এ সংক্রান্ত কোনো কাগজ আমার হাতে আসেনি।’
এমআইএস





