রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। বুধবার সকাল দশটায় স্কুল প্রাঙ্গনে পিঠা উৎসবের উদ্বোধন করেন স্কুলের অধ্যক্ষ এইচ এম জোবায়ের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেইথ বাংলাদেশ এর মহাসচিব খন্দকার রুহুল আমীন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো: আবুল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও লেখক সামছুল আরেফীন, মো: আক্তার হোসেন প্রমুখ।

আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য শীতের পিঠা। ইট-পাথরের শহুরে সমাজে কোমলমতি শিক্ষার্থীরা গ্রামীন পিঠা-পুলির রকমারি আয়োজন সম্পর্কে অজ্ঞাত। গ্রাম থেকে উঠে আসা অভিভাবকগণও ভুলতে বসেছেন সেই মনোহরী আয়োজনের অতীত। দাদী-নানীদের সাথে শীতের রাতে উঠানে মাটির উনুনের পাশে বসে আগুন পোহানোর পাশাপাশি পিঠা বানানোর দৃশ্য আজ খুব একটা দেখা যায় না। পিঠাপুলি-পায়েস আমাদের হাজার বছরের সংস্কৃতির অংশ। তাই শিক্ষার্থীদেরকে বাংলার চিরায়ত সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ পিঠাপুলির সাথে পরিচয় করানোর জন্যই রমনা মডেল স্কুলে আয়োজন করা হয় দুই দিনব্যাপী পিঠা উৎসবের।

পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, একাডেমিক কো-অর্ডিনেটর মো: আব্দুল হালিম, সহকারি শিক্ষক- শামছুল হুদা, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, ইয়াকুব আলী, জামিলা খাতুন, নাসরিন সুলতানা, শাহিন সুলতানা, মারজান ফাতেমা, তাসলিমা আক্তার, আমেনা খাতুন, মাহফুজা আক্তার, লুৎফুন নাহার, তাহসিনা মেহনাজ, উম্মে হাবিবা, বিল্লাল হোসেন প্রমুখ।