আগামী ২০ নভেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য জানানো হয়। গত ৩১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nubd.info/admission) এবং (www.nu.edu.bd) পাওয়া যাবে।

এএইচ