পবিত্র আশুরা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ ১৯ অক্টোবর সোমবার থেকে ছুটি শুরু হয়েছে।
আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৯ অক্টোবর সোমবার থেকে শুরু হয়ে আগামী ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লান-পরীক্ষা বন্ধ থাকবে।
এছাড়া এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।
ইআর





