জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের দ্বিতীয় ও তৃতীয় মনোনয়ন তালিকা, ‘ডি’ ইউনিটের দ্বিতীয় সাবজেক্ট চয়েস ফরম এবং প্রথম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। ‘সি’ ইউনিটের দ্বিতীয় মনোনয়নপ্রাপ্ত (মেধাক্রম : বাণিজ্য-৭৪৩-৭৭৯ ও অন্যান্য-১০২) ছাত্রছাত্রীদের আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি মধ্যে সংশ্লিষ্ট বিভাগের ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। ‘সি’ ইউনিটের দ্বিতীয় মনোনয়নপ্রাপ্ত সিট খালি থাকা সাপেক্ষে তৃতীয় মনোনয়নে নির্বাচিত (মেধাক্রম : বাণিজ্য-৭৮০-৭৮৫) পরীক্ষার্থীরা ২৫ ফেব্র“য়ারি হতে ২৭ ফেব্রুরির মধ্যে ভর্তি হতে হবে।
এদিকে ‘ডি’ ইউনিটে প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্য হতে মানবিক শাখার মেধাক্রম ৯৫১ থেকে ১২৫০ (১০১নং কক্ষে) এবং ১২৫১ থেকে ১৩৫০ পর্যন্ত (১০৩নং কক্ষে) ২য় সাবজেক্ট চয়েস ফরম পূরণ ২৫ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান ভবন-২-এ অনুষ্ঠিত হবে। সাবজেক্ট চয়েস ফরম পূরণের জন্য প্রয়োজনীয় কাগাজপত্র সঙ্গে আনার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া ‘ডি’ ইউনেটে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মধ্য থেকে ১ম মাইগ্রেশনের জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের ২৩ ফেব্রুয়ারি নতুন একাডেমিক ভবনের ৭১২নং কক্ষে সকাল ১০টা থেকে ১২টা মধ্যে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
মাইগ্রেশন ও মনোনয়ন তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট[b] www.jnu.ac.bd[/b] ও ডিন কার্যালয়ের পাওয়া যাচ্ছে।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]