সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুলাই থেকে ছুটি শুরু হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকবে। ৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রসাশনিক কার্যক্রম যথারীতি চলবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইসফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসিক ছাত্র ও ছাত্রী হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তবে প্রতিবারের মত এবারও একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ