ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তি আবেদন আগামী সোমবার রাত ১২টায় শেষ হবে।
প্রতিটি ফরমের মূল্য ৪৫০ টাকা। সফলভাবে আবেদনকারী আগামী ১০ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রবেশপত্র উত্তোলন (ডাউনলোড) করতে পারবেন।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ থেকে ৮ ডিসেম্বর এবং ১১ ডিসেম্বরের মধ্যে সকল ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে বলে জানা যায়।
মেধা তালিকার মৌখিক পরীক্ষা ১৭ থেকে ২১ ডিসেম্বর এবং অপেক্ষমান তালিকার মৌখিক পরীক্ষা ১৬ থেকে ১৫ জানুয়ারি।
২৯ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ৩০ জানুয়ারি থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। ভর্তি সংক্রান্ত যাবতিয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ((iu.ac.bd) থেকে জানা যাবে।
এসএম/ হিমেল





