নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৮ জানুয়ারী) বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রফেসর মমিনুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যে সকল শিক্ষার্থী পূর্বে নিবন্ধন করেনি তারা আগামী ৮ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিস্ট্রেশন ফি- (ক) স্নাতক (সম্মান) ৩৫০০ টাকা, (খ) স্নাতকোত্তর ৩৫০০ টাকা, (গ) স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ৪৫০০ টাকা, (ঘ) ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ও ইন্সটিটিউট অব ইনফরমেশন সাইন্স এ পোস্ট গ্র‍্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রিধারীদের রেজিস্ট্রেশন ফি ৩৫০০ টাকা। 
রেজিস্ট্রেশন পদ্ধতি :
(ক) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দফতরের শিক্ষা শাখা হতে ফরম সংগ্রহ ও পূরণের মাধ্যমে। 
(খ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ফরম ডাউনলোড করে হাতে পূরণ ও ছবি সংযুক্ত করে স্ক্যান কপি [email protected] ঠিকানায় ইমেইল করতে হবে।
একই ফরম্যাটে একই ঠিকানায় টাকা জমার রশিদের স্ক্যান কপিও প্রেরণ করতে হবে।
উল্লেখ্য, গাউন সংগ্রহের সময় অবশ্যই টাকা জমার ব্যাংক রশিদের মূল কপি জমা দিতে হবে।
জান্নাত/এমআর