বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধস, নদী ভাঙন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পাটবস্ত্রের উপযোগিতা বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবদুল জব্বার খান। প্রবন্ধের শিরোনাম- 'Efficacy of Jute Geotextiles for Hill Slope Erosion Control, Rural Road Construction and River Bank Protection'।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।

উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 'হাফিজ উদ্দিন আহমেদ এবং ফাতেমা আহমেদ' নামে একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়।

ট্রাস্ট ফান্ডের মূলধনের ওপর অর্জিত বার্ষিক লভ্যাংশের ওপর ভিত্তি করে সেমিনার আয়োজন করাই এর উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় প্রথম বারের মতো এ সেমিনার আয়োজন।

এআর