‘আলোকের ঝর্ণাধারায় এসো’এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মানবকন্ঠ সেতুবন্ধন’এর ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে নূর মুহাম্মদ রিফাতকে আহবায়ক, আশিক আব্দুর রহমান ও মিজানুর রহমান রানাকে যুগ্ম আহবায়ক এবং মানিক রাইহান বাপ্পীক সদস্য সচিব নির্বাচিত করা হয়।
মানবকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বুলবুল আহমাদ ফাহিমের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হেলাল উদ্দীন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, মাসুদুর রহমান খান মোক্তার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, রাষ্ট্র ও জনগণের মাঝে সংবাদপত্র সেতুবন্ধন হিসেবে কাজ করে। আর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মানবকন্ঠ ছিল সর্বদা সোচ্চার।
সমাজের উন্নয়নে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে সেতুবন্ধন। আর এর মাধ্যমে সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেতুবন্ধনের সদস্য জাহিদুল ইসলাম জয়, সালমান শাকিল, শাহিন আলম রোহান, আসিফ হাসান রাজু, রাশেদুল ইসলাম রাজন, সম্পা সরকার, পারভেজ অন্তর, বেলাল হোসাইন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
এমবি





