নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুধবার দুপুরে গান্ধী আশ্রম ট্রাস্ট পরিদর্শন করেন।

এসময় নোবিপ্রবি উপাচার্য’র সহর্ধমীনি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনাত হুদা অহিদ, শিক্ষক সমতির সভাপতি ড. মো: জাহাঙ্গীর সরকার, সেক্রেটারী মুহাম্মদ মুশফিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল সোনাইমুড়ি উপজেলার গান্ধী আশ্রম ট্রাস্ট পরিদর্শন উপস্থিত ছিলেন।

উপাচার্য সহর্ধমিনী গান্ধীর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। অহিংসা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর স্বরণ করে উপস্থিত সবাই এক মিনিট নিরবতা পালন করেন। এবং গান্ধী স্মৃতি জাদুঘরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এছাড়া উপাচার্য একুশে পদক প্রাপ্ত শ্রীমতি ঝর্ণা ধারা চৌধুরী সাথে কিছুক্ষণ কথা বলেন।

এসএইচ