ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটায় আবেদনকারী ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার আগামী ২২ ও ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি মুক্তিযোদ্ধার সন্তান ও নাতী-নাতনী এবং ২৩ জানুয়ারি প্রতিবন্ধী, উপজাতি, হরিজন দলিত এবং ক্ষুদ্র নৃগোষ্ঠি কোটায় আবেদকারী ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার গ্রহন করা হবে।

উভয় দিনই ব্যবসায় প্রশাসন অনুষদের ২২৪ নাম্বার কক্ষে সকাল ১০ টা থেকে সাক্ষাৎকার গ্রহন শুরু হবে। ক্রিড়া এবং পৌশ্য কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় পরে জানানো হবে।

হিমেল/জারিফ