শহীদ মিনারের সম্মান রক্ষার্থে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২১শে ফেব্রুয়ারি ২০২০ এর পূর্বে শহীদ মিনার পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রাদান করেছে জবির সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন বর্তমান শহীদ মিনার জাতীয় শহীদ মিনারের আদলে তৈরি নয়। আর শহীদ মিনারটি এমন জায়গায় অবস্থিত যেখানে সবাই সহজেই জুতা পায়ে দিয়ে উঠে যায় এবং আড্ডাবাজি সহ বিভিন্ন অপকর্ম সেখানে ঘটে থাকে।
ইসলামিক স্টাডিজ বিভাগের ১১ ব্যাচ এর শিক্ষার্থী মশিউর রহমান বলেন ভাষা আন্দোলনের সাথে তৎকালীন জগন্নাথ কলেজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভাষা শহীদ রফিক সহ আরও অনেকে জগন্নাথ এর শিক্ষার্থী ছিলেন। আর সেই জায়গায় এমন একটি শহীদ মিনার যা জাতীয় শহীদ মিনারের আদলে তৈরি নয় এবং এখনে শহীদ মিনারের যথাযথ সম্মান রক্ষা সম্ভব হচ্ছে না। যার কারনে আমরা দাবি জানাই ২১শে ফেব্রুয়ারী আগেই যেন শহীদ মিনার পুনঃনির্মাণ করার।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মাননীয় উপাচার্যের নিকট শহীদ মিনার পুনঃনির্মাণ এর দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে শহীদ মিনার পুনঃনির্মাণ এর পাশাপাশি বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ এর দাবি জানান শিক্ষার্থীরা।
শহীদ মিনার পুনঃনির্মাণ ও বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমাদের যে শহীদ মিনার আছে তার অবকাঠানোর কারণে মর্যাদা রক্ষা হচ্ছে না। আমরা এটা ভেঙ্গে অল্প সময়ের মধ্যে দৃষ্টিনন্দন শহীদ মিনার তৈরি করব এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল তৈরি করা হবে।
আরো উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমেদ,রাজিব হোসেন রানা,কাওসার,ইউনুছ,নুরুদ্দিন,রনি,সিয়াম,তমা,নিয়তি,সূচনা সহ আরো অনেক শিক্ষার্থী।
সোহেল/এমআর