চাকুরীর বয়স ও বেতন স্কেল বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এখতিয়ার বহির্ভূত পত্র প্রত্যাহার ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক পেশকৃত ৫ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রশাসন ভবনের লিচু চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করে।
রাবি অফিসার্স সমিতির সহ-সভাপতি এম জাহিদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম জাকিরুল ইসলামের সঞ্চালণায় অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক একেএম নজরুল ইসলাম শেলী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডেপুটি রেজিস্ট্রার আবুল কালাম আজাদ, সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব বজলুর রশিদ, কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরীয়ান ড. গোলাম মোস্তফা, সংস্থাপনা শাখার ডেপুটি রেজিস্ট্রার শওকত আলী শেখ, সমিতির সাহিত্য সম্পাদক ড. হাবিবা হায়দার লিচু, হিসাব শাখার সহকারী পরিচালক কাজী মামুন রানা, ডেপুটি কন্ট্রোলার শাহ আলম খান প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে এই পত্রাদেশ প্রত্যাহার করে ফেডারেশন প্রদত্ত ৫ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এমআইএস





