শুক্রবার (২ ফেব্রুয়ারি) বরিশাল এবং ৩ ফেব্রুয়ারি শনিবার খুলনা বিভাগের অডিশন গ্রহণ সম্পন্ন হয়।

বিচারকদের রায়ে বরিশাল বিভাগে আনিসুল ইসলাম ও আবু সালেহ হোসাইন এবং খুলনা বিভাগে আরাফাত ইসলাম ফয়সাল ইয়েস কার্ড পেয়েছে। এ তিনজন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিবে। এছাড়াও বরিশাল বিভাগ থেকে ৭ জন এবং খুলনা বিভাগ থেকে তিনজন প্রতিযোগিকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

বরিশাল জোনে বিচারক হিসেবে হাফেজ ক্বারী মাহদী হাসান ও ক্বারী নাসমুস সাকিব এবং খুলনায় বিচারক হিসেবে ছিলেন ক্বারী মুহা. সোলইমান হোসাইন, ক্বারী এস এম আবু ইউসুফ, হাফেজ ক্বারী মাহদী হাসান ও হাফেজ ক্বারি ওয়ালী উল্লাহ।

বরিশাল বিভাগে জোন পরিচালক হিসেবে দায়ীত্বপালন করেন শিল্পি সাইফুল ইসলাম সাইফী এবং খুলনা বিভাগে শিল্পি নুরুজ্জামান নোমান।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, দ্বিতীয় ২লাখ এবং তৃতীয় স্থানকারী পাবে ১ লাখ টাকা নগদ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও মূল্যবান গিফট হ্যাম্পার।

এমএইচ