ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন ইতোমধ্যে শেষ হয়েছে।

এবছর বিশ্ববিদ্যালয়ের মোট ১৬৯৫টি আসনের বিপরীতে ৬৪ হাজার ৭ শত ৮০টি আবেদন ফরম জমা পড়েছে।

সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে ৩৯ শিক্ষার্থী আবেদন করেছে। এবছর নতুন তিনটি বিভাগ খোলা হলেও গত বছরের তুলনায় ২২৫৩৬ টি আবেদন কম হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সেন্টারের তথ্য মতে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গতবারের ন্যায় এবারও সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে।

এই ইউনিটে ৪২০ টি আসনের বিপরীতে ১৪ হাজার ২৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এছাড়া বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে সমাজ বিজ্ঞান অনুষদ ভূক্ত ‘সি’ ইউনিটে।

সি ইউনিটে ২২৫টি আসনের বিপরীতে ১২ হাজার ৯৬৬ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছেন। ফলে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৫৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

এছাড়া কম্পিউটার সেন্টারের পরিসংখ্যান মতে, ধর্মতত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ২ হাজার ১৫৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ৮ হাজার ৮৯৮ জন, ‘ই’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ৯ হাজার ২০৫ জন, ‘এফ’ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ২ হাজার ১০ জন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে ৯ হাজার ৬৬১ জন, এবং আইন ও শরিয়াহ অনুষদ ভুক্ত ‘এইচ’ ইউনিটে ১৪০টি আসনের বিপরীতে ৫ হাজার ৬০১ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছেন।

আবেদনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট রঁ.ধপ.নফ ভিজিট করে ১ থেকে ১২ নভেম্বর প্রবেশ পত্র উত্তোলন করতে পারবে।

এসএইচ