জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস আগামী ২৮ এপ্রিল শুরু হবে।
রোববার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব (ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষা-১) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
কোনো বিভাগে আসন শূণ্য থাকলে আগামী ১৬ই এপ্রিল দুপুর ১২ টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে আগ্রহী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu)এ পাওয়া যাবে বলে জানান তিনি।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শিক্ষা
জাবিতে ২৮ এপ্রিল প্রথম বর্ষের ক্লাস শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস আগামী ২৮ এপ্রিল শুরু হবে। রোববার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব (ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষা-১) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।





