বহুমাত্রিক লেখক, কবি, শিক্ষাবিদ ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. হুমায়ুন আজাদের ১০ম মৃত্যুবার্ষিকী আগামীকাল।
অধ্যাপক ড. হুমায়ুন আজাদ ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর বইমেলা থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। হাসপাতালে তিনি কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে সুস্থ হয়ে ওঠেন।
একই বছর ৭ আগস্ট একটি গবেষণা বৃত্তি নিয়ে তিনি জার্মানী যান। এর ৫ দিন পর ১২ আগস্ট মিউনিকস্থ ফ্ল্যাটে নিজ কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মেধাবী এই কবি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সভাপতিও ছিলেন।
ড. হুমায়ুন আজাদের প্রকাশিত বইয়ের সংখ্যা ৬০ এর অধিক। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছেঅলৌকিক ইস্টিমার, ছাপ্পান্নো হাজার বর্গমাইল, সবকিছু ভেঙে পড়ে, রাজনীতিবিদগণ, একটি খুনের স্বপ্ন, পাক সার জমিন সাদ বাদ, রাষ্ট্র ও সমাজচিন্তা, নারী (নিষিদ্ধ ১৯৯৫), প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়ার নিচে, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, বাঙলা ভাষার শত্রুমিত্র, বাঙলা ভাষা (প্রথম ও দ্বিতীয় খন্ড), ফুলের গন্ধে ঘুম আসে না প্রভৃতি।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





