সেশনজ্যাম কমাও মাগো- এমনই আর্তনাদ আর আকুতী-মিনতী নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হলো হিন্দু ধর্মালম্বীদের স্বরস্বতী পূজা।
রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনের হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা কক্ষে সনাতন ধর্মালম্বী শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীরা পূজার্চনা করেন।
জানা যায়, স্বরস্বতী পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে পূজার্চনা, প্রসাদ বিতরণ, আলোচনাসভা ও সাস্কৃতিক অনুষ্ঠান। তারই অংশ হিসেবে রোববার বিশ্ববিদ্যালয়ে পূজার্চনা ও প্রসাদ বিতরণ করা হয়।
এসময় তারা তাদের (হিন্দু র্ধম মতে) বিদ্যার দেবী সরস্বতীর কাছে সেশনজটের কবল থেকে রক্ষা চেয়ে প্রার্থনা করে।
রোববার বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রফেসর ড. তপন কুমার জোর্দারের সভাপতিত্বে বানী অর্চনা করেন ব্রাহ্মণ রতন মৌত্র।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, প্রদীপ কুমার অধিকারী, ধনঞ্জয় কুমারসহ বিভিন্ন বিভাগের সনাতন ধর্মালম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় দেশ ও মানুষের কল্যাণ কমনা করে দেবীর কাছে প্রার্থনা করে তারা। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্যাম্পাস সচল হলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ।
এআর





